৩ দিনের ফ্রি ট্রায়াল — কোনো কার্ড লাগবে না

কোডিং ছাড়াই আপনার ব্যবসার পূর্ণাঙ্গ ওয়েবসাইট

ব্যবসা অনুযায়ী ১৫টি রেডি ডিজাইন — নিজের মতো সাজিয়ে নিন। নিজের ডোমেইন, bKash/Nagad/কার্ডে পেমেন্ট, বাংলা ও ইংরেজি — কয়েক মিনিটেই আপনার ওয়েবসাইট লাইভ করুন।

১৫
রেডি ডিজাইন
১৮
পেজ প্রতিটি ওয়েবসাইটে
২
ভাষা: বাংলা ও ইংরেজি

লাইভ ডিজাইন

কেনার আগেই দেখুন পুরো ওয়েবসাইট

০টি ডিজাইনের প্রতিটি একটি সম্পূর্ণ, চালু ওয়েবসাইট — সব পেজ, মেনু ও ফর্মসহ। ক্লিক করে ডেস্কটপ, ট্যাবলেট বা মোবাইলে ঘুরে দেখুন।

ডিজাইন এই মুহূর্তে লোড করা যাচ্ছে না।

ব্র্যান্ড ফিল্ম

আপনার স্বপ্নের ওয়েবসাইট, আজই

ডিজাইন বাছাই করুন, নিজের মতো সাজান, পাবলিশ করুন — বাকিটা Dream Web সামলাবে।

ফিচার

ব্যবসা অনলাইনে নিতে যা যা লাগে, সব এক জায়গায়

ওয়েবসাইট, ডোমেইন, পেমেন্ট আর রিপোর্ট — আলাদা আলাদা সার্ভিস খুঁজতে হবে না।

ভিজ্যুয়াল এডিটর

টেক্সট, ছবি, সেকশন — সব নিজে এডিট করুন; অটো-সেভ ও ভার্সন হিস্টোরি সহ।

নিজের ডোমেইন ও SSL

ফ্রি সাবডোমেইন, চাইলে নিজের ডোমেইন — SSL স্বয়ংক্রিয়ভাবে।

অনলাইন পেমেন্ট

SSLCommerz/EPS দিয়ে bKash, Nagad, Rocket ও কার্ড — নিজের বা Dream Web-এর মার্চেন্টে।

বাংলা ও ইংরেজি

প্রতিটি পেজ দুই ভাষায়; ভিজিটর এক ক্লিকে ভাষা বদলাতে পারবেন।

বিজনেস অ্যানালিটিক্স

অর্ডার, বুকিং, আয় ও ভিজিটরের রিপোর্ট — চার্টসহ।

মোবাইল-রেডি ও ডার্ক মোড

সব ডিভাইসে সুন্দর, লাইট ও ডার্ক দুই মোডেই।

অ্যাডভান্সড SEO

মেটা ট্যাগ, সাইটম্যাপ, স্ট্রাকচার্ড ডেটা — গুগলে খুঁজে পাওয়া সহজ।

নিরাপদ ও নির্ভরযোগ্য

এনক্রিপ্টেড ক্রেডেনশিয়াল, নিরাপদ লগইন ও প্রতিটি সাইটের ডেটা আলাদা।

কীভাবে কাজ করে

মাত্র ৪টি ধাপে ওয়েবসাইট লাইভ

  1. ১

    অ্যাকাউন্ট খুলুন

    ইমেইল/ফোন ও OTP দিয়ে এক মিনিটে।

  2. ২

    ব্যবসার তথ্য দিন

    নাম, লোগো, যোগাযোগ — বাকিটা আমরা সাজিয়ে দেব।

  3. ৩

    ডিজাইন বাছুন

    ১৮টি পেজসহ পূর্ণ ওয়েবসাইট সাথে সাথে তৈরি।

  4. ৪

    পাবলিশ করুন

    প্রিভিউ দেখে এক ক্লিকে লাইভ।

গ্রাহকদের কথা

যারা Dream Web দিয়ে ব্যবসা অনলাইনে নিয়েছেন

এক বিকেলেই মেনু, রিজার্ভেশন আর গ্যালারিসহ ওয়েবসাইট দাঁড়িয়ে গেছে। এখন রিজার্ভেশন সরাসরি অ্যাডমিন প্যানেলে আসে।
ররাফিউল হাসানরেস্টুরেন্ট মালিক, ঢাকা
অ্যাপয়েন্টমেন্ট বুকিং আর বাংলা-ইংরেজি দুই ভাষা — আমার কাস্টমাররা খুব পছন্দ করছেন।
ননুসরাত জাহানবিউটি সেলুন, চট্টগ্রাম
নিজের ডোমেইন যুক্ত করা আর অনলাইনে পেমেন্ট নেওয়া ভাবার চেয়েও সহজ ছিল।
ততানভীর আহমেদট্রাভেল এজেন্সি, সিলেট

পার্টনার প্রোগ্রাম

পার্টনার হয়ে আজীবন মাসিক আয় করুন

আপনার প্রোমো কোড/লিংক দিয়ে যত কাস্টমার আসবেন, তাদের প্রতিটি সক্রিয় সাবস্ক্রিপশনে প্রতি মাসে কমিশন পাবেন।

    প্রশ্নোত্তর

    সাধারণ প্রশ্ন

    ওয়েবসাইট বানাতে কি কোডিং জানতে হবে?

    না। ডিজাইন বেছে নিয়ে ভিজ্যুয়াল এডিটরে লেখা ও ছবি বদলালেই হবে।

    ফ্রি ট্রায়ালে কী কী পাব?

    ৩ দিন সব ফিচার — কাস্টম ডোমেইন, অনলাইন পেমেন্ট, অ্যাডভান্সড SEO সহ। এরপর পছন্দের প্ল্যান বেছে নিন।

    নিজের ডোমেইন ব্যবহার করতে পারব?

    হ্যাঁ। ডোমেইন যোগ করে DNS রেকর্ড বসালেই আমরা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে ফ্রি SSL দিয়ে দেব।

    কাস্টমারের টাকা কীভাবে পাব?

    নিজের SSLCommerz/EPS মার্চেন্ট যুক্ত করলে টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে যায়। না থাকলে Dream Web-এর মার্চেন্ট ব্যবহার করুন — নির্ধারিত দিনে bKash/ব্যাংকে পেআউট।

    প্ল্যান পরে বদলানো যাবে?

    যেকোনো সময়। আপগ্রেডে বাকি দিনের টাকা ক্রেডিট হিসেবে কাটা যায়; ডাউনগ্রেড বর্তমান মেয়াদ শেষে কার্যকর হয়।

    আজই আপনার ওয়েবসাইট শুরু করুন

    ৩ দিন ফ্রি, সব ফিচারসহ। পছন্দ না হলে কোনো খরচ নেই।

    শুরু করুন ফ্রি